সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

সিলেট টেস্ট

মুশফিক-লিটনের পর বিদায় মিরাজের চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের আলো ঝলমলে সকালে বল ব্যাটে আসছিল দারুণভাবে, রানও বাড়ছিল তরতর করে। ঘুরে দাঁড়ানোর আভাস দিতে থাকা বাংলাদেশ দল ধাক্কা খেল খুব আলতো শটে। জোমেল ওয়ারিকনের বলে ক্যাচ তুলে দলের বিপদ বাড়ালেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। 

সিলেটে আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে নেমে সহজেই তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় পেরিয়ে যান ফিফটি, জুটিতেও পঞ্চাশ পার হয়। সাবলীল খেলতে থাকা মুশফিক ফাঁদে পড়েন এরপর। ওয়ারিকন শর্ট মিড-অফ রেখে বল করছিলেন। ড্রাইভ করতে গিয়ে সেখানে ক্যাচ তুলে দেন ৩৪ করা মুশফিক।

লিটন ক্রিজে এসেই মারেন দুই চার। কোনো রকম ভোগান্তির আভাস না থাকলেও তিনিও আলতো শটে একই জায়গায় একই ফিল্ডারের (ব্র্যান্ডন কিং) হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় উইকেট আসলে ছয়টি পড়েছে বলা যায়। এরপর ক্রিজে আসেন মিরাজ, বেশ সাবলীলভাবেই খেলছিলেন। তবে ইনিংসটা লম্বা হলো না। ৩০ বলে ১৬ রান করে আউট হলেন মিরাজ।

দারুণ ক্যাচ নিয়েছেন গ্রিভস। চেজের বলে মিরাজ আগেভাগেই প্যাডেল সুইপ খেলার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বলটি মাটিতে রাখতে পারেননি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা গ্রিভস আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। তিনি দ্রুত পাশের দিকে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন।

সিলেট টেস্টে এখনো প্রবল চাপে আছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা অবধি ৫৪ ওভারে দলের সংগ্রহ ৫ উইকেটে ১৫২। পিছিয়ে আছে ২০২ রানে।

এনএনবাংলা/এনজেড