সাম্প্রতিক
মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন জেন-জি বিক্ষোভে আবার উত্তাল ইউরোপ: ৪ দেশে ব্যাপক সংঘর্ষ, ধরপাকড় ও লুটপাট শ্রমিক অসন্তোষে ৩১৮ পোশাক কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক: বিজিএমইএ তীব্র গরমে ২০২৫ সালে বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য আয় হারিয়েছে চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, বাড়তে পারে গ্যাস সংকট সাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ যান চলাচল মণিপুরে ফের জাতিগত সংঘাত, পৃথক দুই হামলায় নিহত ৫ পূর্বাচল প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেল কারাগারে এইচএসসিতে পাস সাড়ে ৬ লাখ, উচ্চশিক্ষায় আসন প্রায় ১৫ লাখ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ
Skip to content

ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম শামীমের পিতার মৃত্যুতে বিএসজেসি ও ক্রীড়ালোকের শোক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম শামীমের পিতা মো. আবদুস শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শফিকুল ইসলাম শামীম দেশের বহুল প্রচলিত ক্রীড়া ম্যাগাজিন ‘ক্রীড়ালোক’ এর সাথে দীর্ঘদিন কাজ করেছেন। এখনও ক্রীড়ালোক পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) সকাল ৭টায় ঢাকার উত্তর মুগদাপাড়াস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শাফিকুল ইসলাম শামীমের পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ মাগরিব বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শফিকুল ইসলাম শামীমের পিতার মৃত্যুতে বিএসজেসির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি কামাল হোসেন বাবলু (ক্রীড়ালোকের নির্বাহী সম্পাদক) ও সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন খোকন গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।

বিএসজেসি নেতৃবৃন্দ এবং ক্রীড়ালোক পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এনএনবাংলা/