সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

৭ নভেম্বর জিয়ার মুক্তির মধ্য দিয়ে নতুন পথের দিশা পায় জাতি: রিজভী

ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন করে পথের দিশা পায়। 

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, পলাতক শক্তির ঘাতকরা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্তের চক্রান্ত করছে।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়। এর ফলে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়। পরবর্তী সময়ে একের পর এক রাজনৈতিক সংঘাত ও রক্তপাতের ঘটনায় দেশে অনিশ্চয়তা তৈরি হয়।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে রাখা হয়। এতে দেশের মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন এবং জাতি নতুন করে আশার আলো দেখতে পায় বলে মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/এনজেড