সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের প্রথম বরাদ্দের উদ্বোধন

ছবি: সংগৃহীত

সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে শতভাগ অনলাইনভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে অটোমেটিক অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে সরকারি আবাসনের আবেদন গ্রহণ, আবেদন ব্যবস্থাপনা এবং বরাদ্দ প্রক্রিয়ার সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় সরকারি আবাসন বরাদ্দ কার্যক্রমে শতভাগ অনলাইন ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধি, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এনএনবাংলা/