সাম্প্রতিক
Skip to content

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের জন্মদিন আজ। ১৯৯৫ সালের এই দিনে ঢাকায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি।

জাইমা রহমানের শৈশব ও বেড়ে ওঠা ঢাকায়। রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় পড়াশোনা করেন তিনি। ২০০৮ সালে বাবা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার পর লন্ডনে শুরু হয় তার শিক্ষাজীবনের নতুন অধ্যায়।

যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন জাইমা। পরে দেশটির ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।

জাইমা রহমান আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করে ব্যারিস্টার হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মাতামহ প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানও দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক পরিচয়ের পাশাপাশি আইন, রাজনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মতো বিষয়ে আগ্রহের মধ্য দিয়ে নিজের কর্মপরিসর বিস্তৃত করছেন জাইমা। তার জন্মদিনে শুভানুধ্যায়ীরা পেশাগত জীবনে আরও সাফল্য ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করছেন।

এনএনবাংলা/এফএস