টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে শুরু হচ্ছে ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম।
সকাল থেকেই কর্মব্যস্তময় হয়ে উঠেছে রাজধানীর সড়ক। বাস মেট্রো সকল পরিবহনেই অনেক ভিড় ঢেলে অফিসগামী মানুষদের যাতায়াত করতে হচ্ছে। তবে, আজও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। আজ সনাতন ধর্মাবলম্বীদের ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। আগামী সোমবার থেকে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ছুটি শেষে আজ রোববার থেকে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক কর্মব্যস্ততা।
এনএনবাংলা/এনজেড
