সাম্প্রতিক
Skip to content

ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসার বাথরুম থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের তেঘরিয়া কালী মন্দির সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শেফালী বেগম ওই এলাকার শাহীন মিয়ার সাবেক স্ত্রী। বিগত ছয় থেকে সাত মাস আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

শেফালী বেগম তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গেই ওই বাসায় বসবাস করতেন। কয়েক দিন আগে পুত্রবধূ বাবার বাড়িতে বেড়াতে যান। শনিবার তিনি বাবার বাড়ি থেকে ফিরে ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আশপাশের প্রতিবেশীদের জানান।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।। ঘরটি তালাবদ্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শেফালীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা-পুলিশের উপ-পরিদর্শক নাইম হায়দার জানান, বেশ কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/এফএস