সাম্প্রতিক
আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব উপকূলে জমকালো দুর্গাপূজায় প্রশংসা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যে ৩ কঠিন পরীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ১৯৬৭’র পর সবচেয়ে বড় ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি কক্সবাজারে এবার হোটেলে আগুন, আতঙ্কে সৈকতে ছুটলেন পর্যটকরা কানাডায় নারীকে পাচার ও ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশির কারাদণ্ড লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত
Skip to content

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে মোট আটটি ইউনিট কাজ করছে।

এনএনবাংলা/এফএস