বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সফরকালে দুই দেশের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দুই দেশে সরকারি সফর করবেন তিনি। এ সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ˆবঠক করবেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে|
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে শামা ওবায়েদ দুই দেশের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, নীতিনির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক গুরুত্ব পাবে।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬ -এর উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ প্রদর্শনীর মূল লক্ষ্য হলো বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সরাসরি ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে তাঁর কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রসার, সাংস্কৃতিক অংশীদারত্বের পরিধি বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা অনুসন্ধান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন এ সফর।
এনএনবাংলা/এফএস
