সাম্প্রতিক
Skip to content

ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের আবাসন ও শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তা এবং ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ (১৯ অক্টোবর)। এ উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, ইষ্টার্ণ হাউজিং লিমিটেড ঢাকার আফতাবনগর ও তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জের বাজিতপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলহাজ্ব জহুরুল ইসলাম ছিলেন একজন স্বনামধন্য উদ্যোক্তা। তার দূরদর্শিতা, কর্মনিষ্ঠা ও উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য এবং আবাসন খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার নেতৃত্ব ও আদর্শ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পথচলায় আজও প্রেরণার উৎস।

তার কর্মময় জীবন, অবদান ও স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার প্রতিষ্ঠিত মূল্যবোধ ও দূরদর্শী চিন্তাধারা ধারণ করে প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।

মৃত্যুবার্ষিকীতে ইষ্টার্ণ হাউজিং লিমিটেড এর পক্ষ থেকে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এনএনবাংলা/