সাম্প্রতিক
Skip to content

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে।

তবে কোন কোন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছে তা নিশ্চিত করা যায়নি।

এই আন্দোলনের কারণে মিরপুর ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে নয়টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে।

পুলিশ জানায়, সকালের দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এনএনবাংলা/এফএস