ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় মীনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে মিছিলটি শুরু হয়। পরে আইএসটি কলেজের পাশ দিয়ে গিয়ে ধানমন্ডি ২৭ নম্বরে বাটা শোরুমের সামনে মিছিলটি শেষ হয়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে এবং এ সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থলটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায়। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
এনএনবাংলা/
