যাত্রাবাড়ী-শ্যামপুরের হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সামাজিক নিরীক্ষা
রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় বসবাসরত হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জীবনমান, অধিকার এবং সরকারি সেবা প্রাপ্তির বাস্তব চিত্র মূল্যায়নে সামাজিক নিরীক্ষা পরিচালনা করেছে সুস্থ জীবন ।
জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ে পরিচালিত এ নিরীক্ষায় ৪০ জন কমিউনিটি সদস্যের তথ্য সংগ্রহ করা হয়। জরিপের পাশাপাশি চারটি ফোকাস গ্রুপ আলোচনা (FGD), মূল তথ্যদাতা সাক্ষাৎকার (KII) এবং জীবনভিত্তিক কেস স্টাডির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, পরিচয়পত্র ও সরকারি সেবায় প্রবেশাধিকারের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

নিরীক্ষায় দেখা যায়, উত্তরদাতাদের ৬০ শতাংশ ঐতিহ্যগত বাধাই/ছল্লা পেশার সঙ্গে যুক্ত। ২৫ শতাংশ চাকরি এবং ১৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এতে কমিউনিটির জীবিকায় কিছুটা বৈচিত্র্য থাকলেও বাঁধাই/ছল্লার ওপর তুলনামূলক বেশি নির্ভরতার চিত্র উঠে এসেছে।
সুস্থ জীবন জানিয়েছে, কমিউনিটির বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে প্রমাণভিত্তিকভাবে তুলে ধরে সরকারি সেবার প্রবেশযোগ্যতা, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলকতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংলাপ করা হবে। পাশাপাশি কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও বিকল্প জীবিকার সুযোগ সম্প্রসারণে সুপারিশ প্রণয়ন করা হবে।
এনএনবাংলা/
