সাম্প্রতিক
Skip to content

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর আজ (রোববার) বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৫ সদস্যের ঘোষিত সেই দলে একটি পরিবর্তন এসেছে।

ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে হিসেবে দলে নেওয়া হয়েছে শামার স্প্রিঙ্গারকে। ২৮ বছর বয়সী স্প্রিংগারের ৩টি ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হলেও, টেস্টে এখনও অভিষেক হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে তিনি ৩২.৫৯ গড়ে ১০৪৩ রান এবং ৫৮ উইকেট নিয়েছেন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

কিমো পল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ ফর্মে থাকা সাদা বলের অধিনায়ক শাই হোপও বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রামে থাকবেন। তার জায়গায় প্রথমবার ডাক পেয়েছেন ঘরোয়াতে দারুণ ফর্মে থাকা ব্যাটার কেভিন উইকহ্যাম। এ ছাড়া চোটের শঙ্কা ও ওয়ার্কলোড বিবেচনায় স্কোয়াডের বাইরে আছেন পেসার আলজারি জোসেফ। তার জায়গায় প্রথমে কিমো পলকে নিয়েছিল ক্যারিবীয়রা। তবে তার জায়গায় স্প্রিংগারকে এখন স্থলাভিষিক্ত হতে হলো।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রথম টেস্ট এবং সিলেটে দ্বিতীয় টেস্ট চলবে ৫-৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, শামার স্প্রিংগার, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম

এনএনবাংলা/এফএস