সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা লুট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে। তারা হলেন- ভল্ট ইনচার্জ রিফাতুল হক (৩২) ও এমরান আহমেদ (৪৫)। শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে মামলা হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে মূলত অডিটের সময় টাকা উদ্ধারের বিষয়টি ধরা পড়ে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। টাকা উধাও এর বিষয়টি নিশ্চিত হতে ওই ব্যাংকের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।