সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শক্তিশালী বিরোধী দল না থাকায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শক্তিশালী বিরোধী দল না থাকায় হতাশা প্রকাশ করেছেন। এছাড়া সামরিক শাসকদের দ্বারা গঠিত দুটি প্রধান বিরোধী দলের জনগণের মধ্যে ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা শক্তিশালী বিরোধী দল পাচ্ছি না। দেশের মানুষের মধ্যে তাদের অবস্থান নেই।’
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টি সম্পর্কে তিনি বলেন, দুটিই সামরিক স্বৈরশাসকদের তৈরি যারা সংবিধানকে অবজ্ঞা করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে।
তিনি বলেন, ‘দেশ ও জনগণের প্রতি তাদের কোনো আগ্রহ নেই।’

—ইউএনবি