সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হজের নিবন্ধন শুরু ১৬ মে

ফাইল ছবি

এই বছরের হজের নিবন্ধনের কার্যক্রম ১৬ মে থেকে শুরু হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে ইচ্ছুক এমন হজযাত্রীদের ১৮ মে’র মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং টাকা জমা দেয়ার সময়সীমাও এটি।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য প্রার্থীর কমপক্ষে সাত মাসের মেয়াদের (৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত) একটি পাসপোর্ট থাকতে হবে। নিবন্ধনের পর কোনো প্রার্থী যদি হজে যেতে না পারেন তাহলে কেবল বিমানভাড়া ও খাবার বাবদ গ্রহণ করা টাকা ফেরত দেয়া হবে। তবে কোনো প্রার্থী যদি বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করেন তাহলে তিনি সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।

এছাড়া কোরবানির উদ্দেশে প্রত্যেক হজযাত্রীকে অতিরিক্ত ৮১০ সৌদি রিয়াল সঙ্গে নিতেও বলা হয়েছে।