সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাংলাদেশের সাফল্যের গল্পের অংশ হতে চায় আমেরিকানরা: কেলি

আমেরিকানরা বাংলাদেশের সাফল্যের গল্পের অংশ হতে চায় বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়া ও জনকূটনীতি বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত কেলি কেইডারলিং।
এক প্রজন্মের ব্যবধানে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত কেলি।
তিনি বলেন, লাখো বাংলাদেশি দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে এবং দেশটি এখন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে।
শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ-১৪২৯ ও ঈদ পুনর্মিলনী অনেক উৎসাহ ও ধুমধাম করে উদযাপন করেছে। রবিবার এক বার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
সম্মানিত অতিথি হিসাবে কেলি এ অনুষ্ঠানে যোগ দেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিক, মার্কিন সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী আনন্দঘন এ অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বাংলা নববর্ষ উদযাপনের বর্ণাঢ্য ইতিহাস বর্ণনা করে বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং জাতির সর্বজনীন উৎসব।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
রাষ্ট্রদূত ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সমাজের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নীতিকে সমুন্নত রাখতে অটল এবং তার দল আওয়ামী লীগ সমাজে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে অবিরাম সমর্থন দিয়ে আসছে।

—-ইউএনবি