সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নয়, শুধু পদ্মা নদীর নামে সেতুটির নামকরণ করা হবে। ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন।’

এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০,১৯৩.৩৯ কোটি টাকা।

গত এপ্রিলে প্রাপ্ত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী সেতুর কাজ ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে।

এছাড়া মূল সেতুর কার্পেটিং এর কাজ ৬৬ শতাংশ সম্পন্ন হয়েছে।

—ইউএনবি