সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

যাত্রাবাড়ীতে কার্টন কারখানায় আগুন, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি কার্টন কারখানায় শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বলেন, আল মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে ভোর সোয়া ৩টার দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ১০ লাখ টাকার জিনিসপত্র ও যন্ত্রপাতি উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

—ইউএনবি