Skip to content

শীর্ষ খবর

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের কাছে ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশি যুবক আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগছ এলাকার...

ঢাকার কাফরুলে বাসে আগুন

রাজধানীর কাফরুল থানার পাশে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,...

মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতা ও পিস্তল ছিনতাই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ নভেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।...

ঢাকার মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ

এক পোশাক শ্রমিকের ‘মৃত্যুর’ বিচারের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেছেন শ্রমিকরা। আন্দোলনকারীরা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিরও দাবি অব্যাহত রেখেছেন। চলমান বিক্ষোভের কারণে আজ বিকালে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের...

রাজধানীর মুগদায় বাসে আগুন

ফায়ার সার্ভিসের সূত্র বলছে, রাজধানীর মুগদা এলাকায় আইডিয়াল স্কুলের সামনে ৩ দিনের অবরোধ চলাকালে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বুধবার (১ নভেম্বর) অবরোধের সমর্থনে মিছিল নিয়ে পিকেটাররা সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসে...

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন ৪ নভেম্বর, বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে সেইদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ ৪ নভেম্বর উদ্বোধনের পরদিন ৫ নভেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া...

চট্টগ্রামে অবরোধের দ্বিতীয় দিনে বাস ও ট্রাকে আগুন

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় একটি বাসে এবং রাঙ্গুনিয়ায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর)...

মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে প্রতিটি ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা এর আগেও সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত...

ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আরডি পদে নির্বাচিত সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার (এসইএআরও) আঞ্চলিক পরিচালক (আরডি) হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন সায়মা ওয়াজেদ। নির্বাচনে তিনি ৮-২ ভোটে জয়ী হন। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলার সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবা মহাদেব পাল (৬০) ও ছেলে মিঠুন পাল (২৮)...

বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সোয়া ৮টার দিকে ডিবি পুলিশের...

মিরপুরে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত

রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হল এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার...