সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হিলি স্থলবন্দরে ৬দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা নববর্ষ উপলক্ষে ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি ঘোষণায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে।

সচল হবে ১৫ এপ্রিল থেকে। তবে ছুটির মধ্যেও সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত।

হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ওই দুই উৎসবের কারণে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত হিলি স্থলবন্দরে ৬ দিন পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রাখা হবে। ছুটি কাটিয়ে ১৫ এপ্রিল সোমবার থেকে আবারও স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

তিনি আরও জানান, বন্দরে ছুটির বিষয়টি ভারতীয় হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, হিলির বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিমিটেড, হিলি সিঅ্যান্ডএফ এজেন্টসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ আশরাফুল ইসলাম জানান, ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক রাখা হবে।

—-ইউএনবি