Skip to content

Upcoming
Canada
0-0
Morocco
Source: ESPN

শীর্ষ খবর

২৮ অক্টোবর থেকে সারাদেশে ২০৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে

গত ২৮ অক্টোবর থেকে রবিবার (২৬ নভেম্বর) ৬টা পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধ ও হরতাল কর্মসূচিতে মোট ২০৮টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া, ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত...

এইচএসসি ও সমমান পরীক্ষা: ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি

এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি। তবে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে এবার কিছুটা কমেছে। গতবার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি। রবিবার (২৬...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক...

বরিশালে সড়কে গাছ ফেলে ট্রাকে আগুন

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সুপারিবোঝাই একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রবিবার (২৬ নভেম্বর) ভোরে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের...

১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বাভাবিক হয় ভৈরব-ময়মনসিংহ রেলপথ। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে গচিহাটা রেলস্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন...

ময়মনসিংহে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ২, আহত ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি শিশুকে বাঁচাতে গিয়ে যাত্রিবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৪ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-...

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

সহিংসতার আশঙ্কার মধ্যে দিয়ে আজ রবিবার (২৬ নভেম্বর) সকালে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী আরও একটি ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সর্বশেষ অবরোধ কর্মসূচিটি আজ সকাল ৬টা...

ইঞ্জিনের লাইট বিকল, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক

ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইটের সমস্যার কারণে সাড়ে ৩ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেল স্টেশনে ট্রেনে লাইটের...

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

কমেছে সবজি-ব্রয়লার মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক: হরতাল-অবরোধের প্রভাব নেই রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে শীতকালীনসহ অন্যান্য সবজির দাম কমেছে। বিক্রেতারা বলছেন, উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় এসব সবজির দাম কমেছে। আর সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৪৫

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮৩ জনে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়...

কলেরা স্যালাইন সংকটে ফরিদপুর জেনারেল হাসপাতাল

হঠাৎ করে গত ১২ দিন ধরে ফরিদপুরে বেড়েই চলেছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ হাসপাতালে আইভি স্যালাইনের (শিরায় দেওয়া) সংকট দেখা দেওয়ায় রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা...