সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

খাগড়াছড়িতে ২১টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২১টি দোকান।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাজারের একটি কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়।

ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে পানির হাউস সংলগ্ন গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আধা ঘণ্টার কম সময়ের মধ্যে অন্তত ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের অন্তত দেড় কোটির টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান মো. রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

—-ইউএনবি