বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভী ও দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর সেশন জজ কেএম ইমরুল কায়েস তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করেন। এছাড়া এ মামলার অভিযোগপত্রও গ্রহণ করেছেন আদালত।
২০১৮ সালে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়।
–ইউএনবি


আরও পড়ুন
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল
বিকেলেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে স্বস্তির বৃষ্টি