জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা সরকারি ছুটিতে থাকবেন।
রোববার (আজ) বাংলাদেশ ব্যাংক এক বিশেষ নির্দেশনার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় এই দুই দিন সব তপশিলি ব্যাংকে লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঘোষিত ছুটির সময় দেশের কোনো তপশিলি ব্যাংক শাখা খোলা থাকবে না এবং গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম ছুটির আগে সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ