সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিয়োগ দুর্নীতি: এসেনসিয়াল ড্রাগসের সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

 

পরিচালনা বোর্ডের পূর্বানুমোদন ছাড়াই অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অভিযোগে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক (ডা.) এহসানুল কবিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

মামলার অন্যান্য আসামিরা হলেন— প্রতিষ্ঠানটির সাবেক অর্থ পরিচালক (সিসি) ও কোম্পানি সচিব মুহাম্মদ খুরশিদ আলম, সাবেক মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) সৈয়দ জহির উদ্দিন জামাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মো. শওকত আলী, সাবেক উপ-মহাব্যবস্থাপক (ভাণ্ডার) এ. কাইয়ুম খান এবং সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) বিকাশ কুমার সরকার।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, পরিচালনা বোর্ডের অনুমোদন ছাড়াই পাঁচজনকে চুক্তিভিত্তিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়, যা সরকারি বিধি ও নিয়োগ নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এর ফলে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের আর্থিক স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে দুদক।

অনুসন্ধানে আরও উঠে আসে, এসব অনিয়মের কারণে ইডিসিএলের মোট ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

দুদক সূত্র জানায়, অনুমোদিত মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএনবাংলা/