ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে বিজয় নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে চারজন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।
এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন— দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন।
দলটির দাবি, আরও কয়েকটি আসনে এনসিপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ