সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীদের তালিকা—

  • মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন আফরোজা খান রিতা
  • ঝালকাঠি-২ আসনে বিজয়ী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
  • সিলেট-2 আসনে জয় পেয়েছেন তাহসিনা রুশদীর লুনা
  • ফরিদপুর-২ আসনে নির্বাচিত হয়েছেন শামা ওবায়েদ
  • ফরিদপুর-৩ আসনে জয়ী নায়াব ইউসুফ কামাল
  • নাটোর-১ আসনে বিজয়ী ফারজানা শারমিন পুতুল
  • ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে নারী প্রার্থীদের এই উল্লেখযোগ্য জয় দলটির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। নারী নেতৃত্বের এই অগ্রযাত্রা জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/