বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে একই পরীক্ষার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন বাংলাদেশ হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী ১৮ এপ্রিল নির্ধারিত সময়েই এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ