দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিশ্চিতভাবে হামে এবং দুইজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪ জনে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ১২৭ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১৫ জন। আর ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়—
- গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ৩ জনের মৃত্যু হয়েছে
- একই সময়ে সন্দেহজনক হামে মারা গেছে ২ জন
- ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু ৩৭ জন
- একই সময়ে সন্দেহজনক হামে মোট মৃত্যু ১৭৪ জন
হাসপাতাল সংক্রান্ত তথ্য অনুযায়ী—
- ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ভর্তি হয়েছে ১৩ হাজার ৮৯৮ জন
- সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ