দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক শূন্য তিন বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত গ্রস হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, আইএমএফের ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ানো দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার জন্য একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক সংকেত। তবে এই প্রবৃদ্ধি টেকসই রাখতে রপ্তানি আয় বৃদ্ধি এবং প্রবাসী আয়ের প্রবাহ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ