কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মোঃ চানমিয়া শিকদার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চানমিয়া শিকদার উপজেলার সিডি খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে। তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সিডিখান এলাকার বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চেয়ারম্যান চানমিয়া শিকদার। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে আটক করে। উল্লেখ্য, চানমিয়া সিকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নিপতি বলে স্থানীয়ভাবে পরিচিত। মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চানমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আরও পড়ুন
বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু
কলেজে জুতাপেটার ঘটনা; রাজশাহীর সেই শিক্ষিকাও বরখাস্ত
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ বিভিন্ন দাবিতে রংপুরে ১১ দলের গণমিছিল