নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলায় যানবাহনে জ্বালানি সরবরাহ সহজ ও সুশৃঙ্খল করতে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি উপজেলা থেকে পর্যায়ক্রমে যানবাহন মালিকদের মাঝে এই কার্ড সরবরাহ করা হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে যানবাহন মালিকরা নির্ধারিত নিয়ম অনুযায়ী সহজে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।


আরও পড়ুন
বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু
কলেজে জুতাপেটার ঘটনা; রাজশাহীর সেই শিক্ষিকাও বরখাস্ত
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ বিভিন্ন দাবিতে রংপুরে ১১ দলের গণমিছিল