Skip to content

রাঙামাটিতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটির সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাঙামাটির সদর উপজেলার লংগদু’র বন্দুকভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবিস্কার চাকমার বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়।

পুলিশ জানায়, মঙ্গলবার সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আবিস্কার চাকমা নিহত হন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে।

—ইউএনবি