সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, নিজের সম্পৃক্ততা অস্বীকার পূজা চেরির

 

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসেন এই নায়িকা। তবে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা জানিয়েছেন, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা চেরি বলেন, গত ১০–১২ বছর ধরে তিনি মিডিয়ায় কাজ করছেন এবং নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ নিজেই বহন করে আসছেন। বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন। এমনকি বর্তমানে তিনি কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন বলে জানান।

তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে সবসময় দর্শকদের ভালোবাসা ও সম্মানকে মূল্য দিয়েছেন। পরিবারের সদস্য হওয়ায় পরিস্থিতিটি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক হলেও এটি তার বাবার ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটিত হবে।

এ স্পর্শকাতর সময়ে তাকে বা তার কাজকে এ ঘটনার সঙ্গে না জড়ানোর জন্যও অনুরোধ জানান এই অভিনেত্রী। পাশাপাশি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন কামনা করেন।

জানা গেছে, গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দেব প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ব্যবসায়ী মিজানুর রহমান। অভিযোগে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি নেওয়া হয়, যা আর ফেরত দেওয়া হয়নি। পরদিন এ মামলায় গ্রেপ্তার হন দেব প্রসাদ রায়।

এদিকে, পূজা চেরি নিজেকে নির্দোষ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সমালোচনা থামছে না। বাবার পাশে না থাকার অভিযোগ তুলে কেউ কেউ তির্যক মন্তব্য করছেন, এমনকি টাকার কারণে বাবাকে অস্বীকার করছেন বলেও সমালোচনা করা হচ্ছে।

এনএনবাংলা/