অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যালেই মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও চুয়াডাঙ্গার একজন করে মোট পাঁচজন মারা গেছেন। ১৯ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২৯.০৩ শতাংশ।


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে
বিকেলেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে স্বস্তির বৃষ্টি