সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কোরবানির পশু পরিবহণে বিশেষ ট্রেন ‘ক্যাটেল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক :

ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে রাজধানীর কোরবানির পশুহাটে বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে পশু ঢাকায় পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

১৭, ১৮ ও ১৯ জুলাই তিনদিন চলবে এই বিশেষ সার্ভিস। গতবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশন হতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর শুধু পশু পরিবহণের সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও।

গত বছর দুটি ট্রেন চললেও এবার চলবে ছয়টি ট্রেন। এসব ট্রেনের মাধ্যমে পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ, শাহজাহানপুর, মুগদা পশুহাটে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন সার্ভিসের মাধ্যমে সেবা নিতে পারবেন।