সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভারতের সঙ্গে প্রতিষ্ঠিত প্রক্রিয়াকে সক্রিয় করার উপায় নিয়ে আলোচনা বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে ভারতের সঙ্গে প্রতিষ্ঠিত প্রক্রিয়াকে(মেকানিজম) সক্রিয় করার উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ।

তিনি বলেন, শিগগিরই অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা শুরু হবে।

দ্বিপক্ষীয় আলোচনার জন্য ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনকে অন্যতম প্রতিষ্ঠিত পদ্ধতি বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে (নিউইয়র্ক সময়) এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলোকে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে।

রিয়াজ বলেন, ‘এটা ছিল তাদের মধ্যে প্রথম বৈঠক।’এই বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ।

রিয়াজ বলেন, সীমান্ত পরিস্থিতিসহ দুই দেশের মধ্যে অনেক সমস্যা রয়েছে।

বৈঠকের পর জয়শঙ্কর এক্স-এ (টুইটার) লেখেন, ‘সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর আলোকপাত করা হয়েছে।’

—–ইউএনবি