সাম্প্রতিক
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব ইতিহাসে প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জামায়াতের মিরপুরে সন্ধ্যায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ খুলনা থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা লন্ডনে নাহিদের ওপর হামলার বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি সাবেক ১৫ উপদেষ্টার ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের পর আগুন নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত
Skip to content

কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের মোট ১৩৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে।

বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ১১১ জন সদস্য জাতিসংঘের ভাড়াকৃত একটি বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) আজ বুধবার কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

উল্লেখ্য, কঙ্গোতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষ অর্জন করতে পারে, এই প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান।

গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান।

এনএনবাংলা/এফএস