সাম্প্রতিক
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে ঘরের মধ্যে মুড়ির প্যাকেট বিস্ফো’রণ, জামায়াত নেতা আহত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেবেন ট্রাম্প নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃত্যু ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ভোরে উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
Skip to content

এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে বড় রদবদল

ফাইল ছবি

পুলিশের শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। এর মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, সাবেক র‌্যাব) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। অন্যদিকে, শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের এসব পদায়ন ও বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে করা হয়েছে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি।

প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটের শীর্ষ পর্যায়ে এসব পরিবর্তন আনা হয়েছে।

এনএনবাংলা/