সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার আজ বুধবার সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।
সারা দেশে তাপমাত্রা কমতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৭ মিনিটে।
এনএনবাংলা/এফএস
