সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৪৭তম বিসিএস : পদসংখ্যা নির্দিষ্ট করে পিএসসিকে বিজ্ঞপ্তি দিতে বলল জনপ্রশাসন

নিজস্ব প্রতিবেদক
৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার (২৩ অক্টোবর) এ চিঠি পাঠানো হয়েছে পিএসসিতে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৬০ শূন্য পদে ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

পিএসসিতে পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে।
গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার নিয়োগ পাবেন এই বিসিএসে। এদিকে এর আগে পিএসসির পক্ষ থেকে বলা হয়েছিল, নভেম্বরের নির্ধারিত সময়ে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে তারা আশাবাদী।