সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস ২০২৫ উদযাপিত

দেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রথমবারের মতো গবেষণা
দিবস/ ‘রিসার্চ ডে ২০২৫’ উদযাপন করেছে। ২৪ মে ২০২৫ শনিবার রাজধানীর আফতাবনগরে
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের
উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য
অধ্যাপক ড. শামস রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের
সদস্য জনাব শেলী এ. ম্বুদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির
বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড.
মোহাম্মদ ফরাসউদ্দিন।

গবেষণা দিবসের আয়োজনের অন্যতম ছিল দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। প্রথমটি ছিল বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতিতে রূপান্তরের জন্য গবেষণার গুরুত্ব যেখানে গবেষণার
মাধ্যমে দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় আলোচনার বিষয় ছিল
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণা: সুযোগ ও চ্যালেঞ্জ্য় যেখানে শিল্প ও শিক্ষাক্ষেত্রের অংশীদারিত্বকে কেন্দ্র করে এ খাতের সভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট গবেষক অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক ড. রাশিদুল
হক, ড. এ. কে. এম. মাসুদ এবং শিল্প খাত থেকে হুমায়রা আজম, ফিরোজ মোহাম্মদ ও শিহাব
আহমেদ।

দিবসের অন্যতম আকর্ষণ ছিল থ্রি-মিনিট প্রেজেন্টেশন্য়ঁড়ঃ; সেশন, যেখানে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের চলমান গবেষণা উপস্থাপন করেন। দিন শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়রিং
বিভাগের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক আজাদ খানকে “লাইফ টাইম এচিভমেন্ট”
সম্মাননাসহ ৭২ জন শিক্ষার্থী ও শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা
প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এবং ধন্যবাদজ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।