সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রূপায়ণ সিটিতে গজলের সুরে মুগ্ধ অতিথিরা

 

রূপায়ণ সিটি উত্তরা আয়োজিত ‘গজল নাইট’-এ গজলের মধুর সুরে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। স্কাই ভিলার রুফটপে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল গ্রাহক ও অতিথিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা।

বাংলাদেশের জনপ্রিয় গজল শিল্পী মনজুরুল ইসলাম খান একের পর এক হৃদয়স্পর্শী গজল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ্যসুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবে ছিলেন সুরের জাদুতে।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, ‘রূপায়ণ সিটিতে আমরা শুধু আবাসন নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা এই গজল নাইট আয়োজন করেছি।’

রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান বলেন, ‘রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি, যেখানে সবাই একসাথে সংস্কৃতি উপভোগ করে ও জীবনকে সুন্দরভাবে উপভোগ করে।’

অতিথিরা জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। রূপায়ণ সিটি উত্তরা আবারও প্রমাণ করল— এটি শুধুই একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি।

এনএনবাংলা/