সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় ঐক্য ডাকের লক্ষ্যে আজ ছাত্রনেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।
আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন। পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা থাকবেন জানতে চাইলে প্রেসসচিব বলেন, ‘আগামীকাল বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন রাজনীতি দল অংশ নেবে, এটা আগামীকাল জানতে পারবেন।’

ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।