সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
সব ধর্মের অনুসারীদের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বড়দিন উপলক্ষে তিনি আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় কাকরাইল চার্চে গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সে সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সব ধর্মের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই।
আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।’

মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিও এ সময় উপস্থিত ছিলেন।