সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শীতার্তদের মাঝে তুরাগ মধ্য থানা জামায়াতের ১২০০ শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার এক শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন ৫-৭ বছরের মধ্যে সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার উদ্যেগে শীতার্তদের মাঝে ১২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৪টায় নলভোগ ঈদগাঁহ মাঠে থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন- থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী এডভোকেট সুরুজ্জামান, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জুলফিকার আলী, মজিবুর রহমান, মাওলানা ওয়ারেস আলী মুরাদ, সাখাওয়াত হোসেন, ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল বারী, আবু তাহের মিয়াজি, ডাক্তার কেরামত আলী, ইন্জিনিয়ার সাকিব শাহরিয়ার, আব্দুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে তুরাগ থানাবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালি করার আহ্বান জানান তিনি।