সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডিআরইউকে ৫ লাখ টাকা অনুদান দিলো দৈনিক ভোরের আকাশ

নিউজ ডেস্ক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-কে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে দৈনিক ভোরের আকাশ।আজ রোববার (২৬ জানুয়ারি) ডিআরইউ সভাকক্ষে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এসময় ইলিয়াস খান বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমাদের প্রাণের সংগঠন। ভোরের আকাশ পরিবারের পক্ষ থেকে ডিআরইউর পাশে থাকতে পেরে খুবই আনন্দিত। ভবিষ্যতেও ডিআরইউ’র পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় সভাপতি আবু সালেহ আকন দৈনিক ভোরের আকাশ পরিবার ও ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় দৈনিক ভোরের আকাশের বিজনেস এডিটর বশির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা উপস্থিত ছিলেন।