সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সারাদেশে দূষণবিরোধী অভিযানে প্রায় ১৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:
পরিবেশ অধিদপ্তর সারাদেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার (২৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা ও ঢাকার মিরপুর ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ছয়টি মোবাইল কোর্ট ৯টি মামলা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পাঁচটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ছয়টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাঁচটি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ঢাকার যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়। খিলগাঁওয়ে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে একটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোয়েল চত্বর থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় চারটি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালি ও মাটি রেখে বায়ুদূষণের জন্য সতর্ক করা হয়।

পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে শব্দদূষণবিরোধী অভিযানে পাঁচটি মোবাইল কোর্ট ১৬টি যানবাহনের চালককে ১৮ হাজার টাকা জরিমানা করে এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে। চট্টগ্রামে পাহাড় কাটাবিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।